Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 15 Dec 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের নতুন কমিটি গঠিত হয়েছেএ কমিটিতে আগের কমিটির সহ-সভাপতি আলেয়া সারোয়ার ডেইজিকে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

২০০৪ সালে সংগঠনটির প্রথম সম্মেলনে সভাপতি হন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে পরে ২০১৭ সালের সম্মেলনে দুই নেত্রীকেই পদে পুনর্বহাল করা ১৮ বছর তাদের তত্ত্বাবধানে চলার পর নতুন নেতৃত্ব পেল সংগঠনটি

তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিতে এখন পর্যন্ত সম্মেলন হলো তিনটি ২০০৪ সালে প্রথম সম্মেলনের ১৩ বছর পর দ্বিতীয় সম্মেলন হয় ২০১৭ সালে এবার সংগঠনটির তৃতীয় সম্মেলন

বিনিয়োগবার্তা/এসএএম//