Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী ১০ টাকার স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, এ সময় গণভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ।

ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড ঢাকার জিপিওতে পাওয়া যাবে এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলিতেও পাওয়া যাবে।

বিনিয়োগবার্তা/এমআর//