Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 17 Dec 2022 23:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

ব্যাংকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ডাইরক্টের মো. জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। 

এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মদ কামালউদ্দিন ও মুহাম্মদ শব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস. এম. রবিউল হাসানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//