Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা সম্মানের পাত্র, জাতিকে আপনারা সম্মানিত করেছেন। এ কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে বিশ্বকে চমকে দিয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীরা ইতিহাসের পাতা থেকে মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বাধীনতা বিরোধীদের রুখতে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আগামী প্রজন্ম হবে স্মার্ট বাংলাদেশের নাগরিক। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত অপশক্তি কোনোভাবেই দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত করতে পারবে না। বিজয় দিবসে আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনাকে জয়ী করার শপথ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা পরিষদ সদস্য মনছুর আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল হামিদ প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//