Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

স্পোর্টস ডেস্ক: স্পেনের বিশ্বকাপটা শুরু হয়েছিল দুর্দান্ত। কোস্টারিকার জালে সাত গোল দিয়ে টুর্নামেন্ট শুরু করা এই দল শেষ ষোলোতে গিয়ে থেমে যায়; মরক্কোর বিপক্ষে।

টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় এবারের আসর থেকে। যেখানে সফল পেনাল্টি না নিতে পেরে সমালোচনায় আসেন অধিনায়ক সের্হিও বুসকেতস।
পাবলো সারাবিয়া ও কার্লোস সোলারের পর বুসকেতসও নিতে পারেননি সফল শট। ফলশ্রুতিতে প্রথমবারের মতো সেমিফাইনালে কোয়ালিফাই করে মরক্কো। একইসঙ্গে প্রশ্নবিদ্ধ হয় স্পেনের এমন ভালো শুরুর পরও হেরে যাওয়া। আসর থেকে বিদায় নেওয়ার পর শুরুতেই দল থেকে বিদায় নেন কোচ লুইস এনরিকে।  

এবার এতো সমালোচিত হওয়ার পর অবসর নিয়েই নিলেন স্পেনের অধিনায়ক বুসকেতসও। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেন তিনি। বার্সেলোনার এই মিডফিল্ডার বলেন, ‘এই ১৫ বছরে ১৪৩ ম্যাচের পর আমি ঘোষণা করতে চাই, জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। ’

ক্লাব ফুটবলেও খুব একটা স্বস্তিতে নেই বুসকেতস। একমাত্র ক্লাব বার্সেলোনায় খেলা এই ফুটবলারের চুক্তি শেষ হবে এই মৌসুমেও। তারপর কাতালানরা চুক্তি বাড়াবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গুঞ্জন শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন তিনি।

স্পেনের হয়ে এই পর্যন্ত ১৪৩ ম্যাচ খেলা বুসকেতস করেছেন ২ গোল। বিশ্বকাপে ১৭টি ম্যাচে দেশের হয়ে খেলেছেন। ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া জাতীয় দলের জার্সিতে ২০০৮ ও ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএল//