Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 17 Dec 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অমর শহীদদের স্মরণে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে ১৬ জন এথলেট ঢাকা-মাওয়া-ঢাকা মহাসড়কে ৫১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে।

‘হাঁটাহাঁটি - the Walks’ নামে স্বাস্থ্য সচেতনতা ও শরীর চর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে (রাত ১২:০১টা) ঢাকার  জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে রাজধানীর গুলিস্তান - পোস্তগোলা সেতু হয়ে ঢাকা- মাওয়া-ঢাকা মহাসড়কে দুপুর দেড়টা পর্যন্ত ৫১ কিলোমিটার হাঁটার এই কর্মসূচিটি পালন করা হয়। ২ জন নারীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকুরিজীবী মিলে মোট ১৬ জন এথলেট পদযাত্রায় অংশ নেন।

৫১ কিলোমিটার পদযাত্রা শেষে এথলেটবৃন্দ নিজেদের মাঝে দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে নিবেদিত থাকার শপথ নিয়ে কর্মসূচিটি শেষ করেন। 

‘হাঁটাহাঁটি - the Walks’ সংগঠনটি পরিবেশ সুরক্ষায় বিশেষ যত্নবান থেকে ৫১ কি.মি.  কর্মসূচিতে ব্যবহৃত সকল পানির বোতল, খাদ্য সামগ্রীর মোড়ক এবং মেডিকেল বর্জ্য যাত্রাপথের কোথাও না ফেলে ব্যাগ ভরে ঢাকায় নিয়ে এসে ডাস্টবিনে ফেলে।

উল্লেখ্য, ‘হাঁটাহাঁটি - the Walks’ এর  উদ্যোগে হাঁটার প্রয়োজনীয়তা ও উপকারিতা বিষয়ে  তথ্য বিনিময় এবং ওয়াকাথন ও দীর্ঘ দূরত্বের পদযাত্রা আয়োজন করা হয়ে থাকে। গত বছর বিজয় দিবসে এ সংগঠনের উদ্যোগে ঢাকা-ভালুকা ৭১ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছিল।  এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে ২৪ ঘন্টায় ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার পদযাত্রার একটি কর্মসূচি পালন করা হয়।  
 
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//