Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 19:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (বিজিআইসি)-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

২২ জুন ২০১৭ ইং তারিখ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে এ সভাটি অনুষ্ঠিত হয়।

শেয়ার হোল্ডারের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান তওহিদ সামাদ।

সভার শুরুতে উপস্থিত শেয়ার হোল্ডারগণ সকলে কোম্পানীর প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ সামাদ এবং বিজিআইসি পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার চির শান্তির জন্য দোয়া করেন।

বার্ষিক সাধারণ সভায় দেশের বেসরকারী খাতে প্রতিষ্ঠিত প্রথম সাধারণ বীমা কোম্পানী বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি) ২০১৬ সালে তাদের বর্তমান প্রায় ৫৪.০৩ কোটি টাকা মূলধনের উপর ১১% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানীর ভাইস-চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডাইরেক্টর সোহেল হুমায়ুন, এবং ইনডিপেনডেন্ট ডাইরেক্টর মুস্তাফা জামান আব্বাসী উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও কোম্পানী সেক্রেটারী আহমেদ সাইফুদ্দীন চৌধুরী।

(শামীম/ ২২ জুন ২০১৭)