Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা সেই লক্ষ্য মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

শনিবার (১৭ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সভাপতির সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলেন এবং দূরবীন দিয়ে গণতন্ত্র খোঁজেন- তারা ভুলে গেছেন যে দেশে গুম ও হত্যার সংস্কৃতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। মানুষ খুন করে গুম করে ফেলা হতো। বিচারহীনতার যে সংস্কৃতি জিয়া চালু করেছিলেন- তা থেকে আওয়ামী লীগ সরকার দেশকে মুক্ত করে ন্যয়বিচার প্রতিষ্ঠা করেছে।

তিনি আরো বলেন, তথাকথিত বুদ্ধিজীবীরা দেশের গণতান্ত্রিক পদ্ধতি ধ্বংস করতে চান। তারা সর্বদা সামরিক স্বৈরশাসক এবং দেশে জরুরি অবস্থাকালীন সময়কে পছন্দ করেন। কেননা সেই সময় তারা অগ্রাধিকার পান, তাদের কদর বেড়ে যায়।

শেখ হাসিনা বলেন, জনতাই আমাদের মূল শক্তি। এই জনতার শক্তিতে বলিয়ান হয়েই আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল হয়েছে, ২০৪১ সাল নাগাদ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগই দেশে গণতন্ত্র নিশ্চিত করেছে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। আর কোনো দল এত ভালোভাবে মানুষের অধিকার রক্ষা করেনি। করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে সেই সঙ্কট কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭৮টি সাংগঠনিক জেলার জাতীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//