
নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ন্যাশনাল করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ও দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড পেলো কোম্পানিটি। ওয়ালটন ছাড়াও আরও ৩৬টি কোম্পানিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ১২টি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্ব) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে কোম্পানিগুলোর প্রতিনিধিদের হাতে প্রধান অতিথি হিসেবে নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কোম্পানির সচিব ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. শরীফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। সভাপতিত্ব করেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ। অ্যাওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন আইসিএসবির কর্পোরেট গভর্নেন্স কমিটির চেয়ারম্যান এম নূরুল আলম। এ সময় কাউন্সিল সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//