Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমার ও বিশ্ব মোড়লদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। এ কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একার কাজ নয়। বিশ্ব মোড়লদেরও কিছু দায়িত্ব রয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) সিলেটে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশকে বলেছি কিছু লোক নিয়ে যান। সে কাজ স্বল্প পরিসরে শুরু হয়েছে। তবে আমরা আশাবাদী, রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফেরত যাবে। দেশ থেকে দারিদ্রতার অভিশাপ দূর করতে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। দেশে কেউ দরিদ্র থাকবে না। ২০৩০ সালের মধ্যে দেশে অতি দারিদ্রসীমার হার ৩ শতাংশের নিচে নিয়ে আসার কাজ চলছে।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//