Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের জুনের মধ্যে চিলাহাটি-মোংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এর ফলে ভারত, নেপাল ও ভুটান এবং বাংলাদেশ এ পথ দিয়ে যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে।

রবিবার (১৮ ডিসেম্বর) চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি জানান, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করতে আগামী জুন থেকে চিলাহাটি-ঢাকা রেলপথে একটি দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালু করা হবে।

এর আগে, চিলাহাটি রেল স্টেশনের আইকনিক ভবন, লুপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জমির মালিকদের সঙ্গে মতবিনিময় করেন রেলপথ মন্ত্রী।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিম ছাড়াও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//