Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়। এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। নিজেদের প্রয়োজন মিটিয়ে রপ্তানির চিন্তাও করতে হবে।

সোমবার (১৯ ডিসেম্বর) গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না। বিশেষ করে তিন ফসলি জমিতে কোনো শিল্প কল-কারখানা করা যাবে না। কিন্তু আমাদের আগে যারা ক্ষমতায় ছিলো তারা এ বিষয়ে নজর দেয়নি। যে কারণে আমাদের অনেক উর্বর ভূমি নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি।

খাদ্য সংকটের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দার মধ্যেও যেন দেশে খাদ্য সংকট না হয়, এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

কৃষি গবেষণায় আরও গুরুত্ব দিতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না। সেজন্য কৃষিপণ্য উৎপাদনে আরও গুরুত্ব দিতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায় সরকার তাদের সহাযোগিতা করার ব্যবস্থা নিয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//