Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Dec 2022 06:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির শাসনামলে নিখোঁজ বা গুম হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইটে আইন-শৃঙ্খলা ও আনুসঙ্গিক বিষয় সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সেই সময় মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল। আমরা সেগুলোর একটা রিপোর্ট তৈরি করছি। সব কিছুর তদন্ত হোক, সব কিছুই একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই।

বিনিয়োগবার্তা/এমআর//