Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে (ইউসিবি) ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২ এ বিজয়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইউআইপাথ অ্যাওয়ার্ডের চতুর্থ সংস্করণ গ্রাহকদের অটোমেশন ব্যবহারের মাধ্যমে ব্যবসা কার্যক্রমে দৃশ্যমান প্রভাব এবং নিজস্ব শিল্পক্ষেত্রে অবিরত উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ এ বাংলাদেশের জন্য ‘অ্যাক্সিলেন্স ইন অটোমেশন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

ইউআইপাথ অটোমেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডের লক্ষ্য উদ্ভাবনী অটোমেশন প্রকল্পগুলিকে স্বীকৃতি দেওয়া এবং অটোমেশনের মাধ্যমে সদা-বিকশিত ব্যবসায়িক অঙ্গনের সমস্যা সমাধানের জন্য আরও বেশি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করা।

ইউআইপাথ হলো ইন্ডাস্ট্রির একমাত্র অ্যান্ড-টু-অ্যান্ড বিজনেস অটোমেশন প্ল্যাটফর্ম এবং এটি মানুষের কাজ করার পদ্ধতিকে নতুন গতিশীলতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। প্ল্যাটফর্মটি গ্রাহকদের অটোমেশনের সুযোগগুলি আবিষ্কার করতে এবং একটি প্রতিষ্ঠানের মধ্যে অটোমেশন তৈরি, পরিচালনা, পরিমাপ এবং নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতায়ন করে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে ইউআইপাথ সফটওয়্যার রোবটগুলি অনেক রুটিন, পুনরাবৃত্তিমূলক ব্যবসায়িক কাজগুলি করতে সক্ষম হয়। যাতে আরও কৌশলগত, মূল্যসংযোজন কাজের ওপর গুরুত্ব করা যায়।

বিনিয়োগবার্তা/এসএএম//