Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে, ফেব্রুয়ারিতে বাজেট পেলে তা সম্ভব হবে না।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কমিশনার মো. আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে জানুয়ারি মাসের মধ্যেই সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কি পরিমাণ বাজেট পেলাম তার ওপর।

বিনিয়োগবার্তা/এমআর//