Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নাটোর প্রতিনিধি: নানা প্রতিকূলতার পরও বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ২০১০সাল থেকে প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বছরের শুরুতে প্রায় ৩৫ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। এবারও তার ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২০ ডিসেম্বর)  দুপুরে স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

শিক্ষামন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যারা এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, আর যাই হোক তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এ বিজয়ের মাসে প্রত্যয় হওয়া উচিত এ দেশে কোন স্বাধীনতা বিরোধী শক্তি থাকতে পারে না। 

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জার প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বিনিয়োগবার্তা/এসএএম//