
নিজস্ব প্রতিবেদক: সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস এসোসিয়েশনের সদ্যসদের আর্ন্তজাতিক মানদন্ড বজায় রেথে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর ২০২২) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস এসোসিয়েশনের (BSVCFICA) সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও ও মতবিনিময়কালে এ আহ্বান জানান মন্ত্রী।
বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস এসোসিয়েশনের (BSVCFICA) সভাপতি ইঞ্জি. মোঃ হারুন অর রশিদ সুমন এর নেতৃত্বে সাধারন সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল মওলা জুয়েল ও সদস্য বাবুল আক্তার এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে বানিজ্যিক সেক্টরে এই সংগঠনের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হয়। এসময় তারা জানান, এটি বাংলাদেশের একমাত্র ভ্যালুয়েশন সংগঠন যাহা আর্ন্তজাতিক ভ্যালুয়েশন কাউন্সিলের সদস্যে। এসময় মন্ত্রী বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস এসোসিয়েশনের সদ্যসদের আর্ন্তজাতিক মানদন্ডে কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানানা।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//