Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর বোরো উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের ১৭০ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ২৭ লাখ কৃষক এই প্রণোদনার আওতায় বিনা মূল্যে বীজ ও সার পাচ্ছেন। কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এই প্রণোদনা দেয়া হচ্ছে। মাঠপর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম চলমান আছে। এরই মধ্যে গড়ে প্রায় ৫০ শতাংশ প্রণোদনা বিতরণ হয়েছে।

মূলত তিনটি ক্যাটাগরিতে এই প্রণোদনা দেয়া হচ্ছে। এর মধ্যে হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৮২ কোটি টাকার প্রণোদনার আওতায় ১৫ লাখ কৃষকের প্রত্যেককে দেয়া হচ্ছে বিনা মূল্যে ২ কেজি করে ধানবীজ।

উচ্চ ফলনশীল জাতের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৭৩ কোটি টাকার প্রণোদনার আওতায় সুফলভোগী কৃষক ১২ লাখ। এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনা মূল্যে পাবেন।

এ ছাড়া সমলয়ে বা কৃষি যন্ত্র ব্যবহারের সুবিধার্থে একটি মাঠে একই সময়ে ধান লাগানো ও কাটার জন্য ১৫ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। এর আওতায় ৬১ জেলায় ১১০টি ব্লক বা প্রদর্শনী স্থাপন হবে। প্রতিটি প্রদর্শনী হবে ৫০ একর জমিতে; খরচ হবে ১৩ লাখ ৭০ হাজার টাকা।

বিনিয়োগবার্তা/ডিএফই//