Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Dec 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২১ ডিসেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, দরপতনের হারের সীমা কমানো হলেও দর বৃদ্ধির হারের সীমা আগের মতোই এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ হবে। তবে কোনো কোম্পানির শেয়ারের দর ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে হলে একদিনে ৮ দশমিক ৭৫ শতাংশ, ৫০০ থেকে এক হাজারের বেশি হলে এক দিনে ৬ দশমিক ৫০ শতাংশ বাড়তে পারবে।

১৬৯ কোম্পানির তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিনিয়োগবার্তা/এমআর//