Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর।

বুধবার (২১ ডিসেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং ওজোপাডিকো-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম -এর উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ এবং ওজোপাডিকো-এর উপ-মহাব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন) মোঃ আলমগীর কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তির আওতায় ওজোপাডিকো-এর গ্রাহকগণ গ্লোবাল ইসলামী ব্যাংকের সকল শাখায় বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ/টেকেন কালেকশন করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন ওজোপাডিকো-এর নির্বাহী পরিচালক (অর্থ), রতন কুমার দেবনাথ, এফসিএমএ ও নির্বাহী পরিচালক (প্রকৌশল), মোঃ মোস্তাফিজুর রহমান এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, খুলনা শাখা ব্যবস্থাপক আশরাফ আলী মুনির এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিনিয়োগবার্তা/এমআর//