Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 23 Dec 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: দেশে বর্তমানে মোবাইলফোনের গ্রাহক ১৮ কোটির বেশি। গ্রাহকের কল ড্রপের অভিযোগ চলছে নিয়মিতই। 

বিটিআরসির তথ্য মতে, গেল সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেশে কল ড্রপ হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ বার। এর বিপরীতে ফেরত দেওয়া হয়েছে ৮ কোটি ৪৭ লাখ মিনিট টকটাইম।

সেপ্টেম্বর ও অক্টোবর কলড্রপের শীর্ষে রয়েছে গ্রামীণফোন। কলড্রপের পরিমাণ ১১ কোটি ২৮ লাখ, রবির ১০ কোটি ২৩ লাখ , বাংলালিংকের ৩ কোটি ৯৯ লাখ এবং টেলিটকের ৪৪ লাখ ১৮ হাজার।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সেক্রেটারি বিগ্রেডিয়ার জেনারেল অব. এস এম ফরহাদ বলছেন, অপারেটরদের সেবার মান বাড়াতে হলে টাওয়ার সম্প্রারণ জরুরি। তবে মানুষের মধ্যে ভীতি কাজ করছে, সে কারণে অপারেটররা অনেক জায়গায় নতুন করে টাওয়ার স্থাপন করতে পারছেন না। যার প্রভাব পড়ছে সেবার মানের ওপর।

দেশে টাওয়ারের রেডিয়েশন নিয়ে অপপ্রচার চলছে। তবে টাওয়ারগুলোর রেডিয়েশন সহনশীল পর্যায়ে আছে বলে জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

টাওয়ার সম্প্রসারণের পাশাপাশি টাওয়ার শেয়ারিংয়েও বিটিআরসি কাজ করছে বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/এমআর//