Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা উপলক্ষ্যে ‘হোলসিম ফুটবল ওয়ার্ল্ড কাপ কার্নিভাল ২০২২’ এর আয়োজন করে।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বড় স্ক্রীনে ফাইনাল খেলা দেখানোর পাশাপাশি খ্যাতনামা সংগীত শিল্পী সাফিন আহমেদ এর পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানারকম খেলার আয়োজন ছিল অনুষ্ঠানে। 

অনুষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার মানুষের সমাগম হয় যেখানে কোম্পানিটির কর্মীবৃন্দ ছাড়াও বড় স্ক্রীনে এই খেলা উপভোগ করেন স্বতন্ত্র বাড়ি নির্মার্তা, প্রকৌশলী, ডিস্ট্রিবিউটর এবং রিটেইলারববৃন্দ।

বিনিয়োগবার্তা/এমআর//