Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 23 Dec 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের (২০২২-২৩) পঞ্চম মাস নভেম্বরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ৩২৪ দশমিক ৯১ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। যার ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর এই ৫ মাসে রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭১৩ দশমিক ২৪ কোটি টাকা।

এনবিআরের তথ্য মতে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম পাচঁ মাসে এনবিআর রাজস্ব আদায় করেছে এক লাখ ১৫ হাজার ৬২০ দশমিক ৭৭ কোটি টাকা।

এ সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ২৫ হাজার ৩৩৪ কোটি টাকা। ফলে আলোচ্য সময়ে রাজস্ব ঘাটতি ৯ হাজার ৭১৩ দশমিক ২৪ কোটি টাকা।

নভেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ৭০৩ কোটি টাকা। অথচ আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২২ হাজার ৬৪২ কোটি টাকা। এ হিসাবে আলোচ্য মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৯ দশমিক ১০ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে রাজস্ব আদায়। 

চলতি বছরের নভেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ২৮ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ২৪ হাজার ৭০৩ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ১১ দশমিক ৮৬ শতাংশ কমেছে রাজস্ব আদায়।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//