Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 23 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

স্পোর্টস ডেস্ক: প্রথম ডাকে অবিক্রিত থাকার পর দ্বিতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিল লিটন দাসকে। একইসঙ্গে ভাগ্য খুলেছে সাকিব আল হাসানেরও। একই দলে লিটনের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামের একদম শেষ দিকে গিয়ে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা। ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখেই এ অলরাউন্ডারকে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এর আগে ভিত্তিমূল্য ৫০ লাখে লিটনকে দলে ভেড়ায় তারা।  

২০১১ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ সাকিব। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। দুইটি শিরোপা জিতেছেন সে দলের হয়ে। ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন এই অলরাউন্ডার। তবে ২০২১ সালে আবারও ফেরেন কলকাতায়। এর পরের বছর তাকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএলে ৯ আসরে ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান ও ৬৩ উইকেট নিয়েছেন তিনি।   

বিনিয়োগবার্তা/এসএল//