
বিনিয়োগবার্তা ডেস্ক: তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। গত শুক্রবার দেশটির এয়ারলাইনসগুলো ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করেছিল। পাশাপাশি আরো কয়েক হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের বিলম্বে পরিচালনা করা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, এর আগে বৃহস্পতিবার প্রায় ২ হাজার ৭০০ এবং গতকাল স্থানীয় সময় সকাল পর্যন্ত হাজারো ফ্লাইট বাতিলের খাতায় নাম লিখিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//