Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Dec 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ৪৪০ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলার প্রথম দফায় তিন উপজেলার ৪৪টি ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশগণের দায়িত্ব পালন সহজীকরণের জন্য এসব বাইসাইকেল বিতরণ করা হয়। জেলার ৬ উপজেলার মধ্যে প্রথম দফায় তিন উপজেলা মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার ৪৪টি ইউনিয়নের ৪৪০ জন নারী ও পুরুষ গ্রামপুলিশকে বাইসাইকেল দেয়া হয়েছে। পরবর্তীতে বাকী পলাশ, শিবপুর ও সদর উপজেলার গ্রামপুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।

আনুষ্ঠানিকভাবে বিতরণ অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান স্থানীয় গ্রাম পুলিশদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন। 

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন। এসময় তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণও উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএইচআর/এসএএম//