Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 19:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শ্রমিকের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের সবচে’খারাপ ১০টি দেশের তালিকায় শীর্ষ স্থানে এসেছে বাংলাদেশের নাম।

বিশ্বের শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে ভিয়েতনাম ভিত্তিক ‘বৈশ্বিক শ্রম অধিকার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন’ (আইটিইউসি) এর বার্ষিক প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়।

চলতি মাসের ১৩ জুন প্রকাশিত প্রতিবেদনে ১০টি দেশের ক্রমানুসারে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে প্রথমেই স্থান পেয়েছে বাংলাদেশ।

‘আইটিইউসি গ্লোবাল রাইটস ইনডেক্স ২০১৭’শীর্ষক এ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে শ্রমিক সংগঠনের ওপর নির্যাতনের প্রধান দিক হচ্ছে- পুলিশের বর্বরতা, গণগ্রেপ্তার ও বৈষম্য।

এতে বলা হয়, ট্রেড ইউনিয়ন কর্মীদের ওপর সরকার ও নিয়োগকর্তার চাপিয়ে দেয়া অব্যাহত ভোগান্তির কারণে বাংলাদেশ র‌্যাটিংয়ে ৫ পেয়েছে।
যার অর্থ- শ্রমিকদের ‘অধিকারের কোনো নিশ্চয়তা নেই।’

নির্যাতনের উদাহরণ হিসেবে ২০১৬ সালের ডিসেম্বরে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রতিক্রিয়ার কথা তুলে ধরা হয়েছে।

এই ১০ দেশের তালিকায় আরো রয়েছে কলাম্বিয়া, মিশর, গুয়াতেমালা, কাজাখস্তান, ফিলিপিন্স, কাতার, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

(এমআইআর/ ২২ জুন ২০১৭)