Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ২০২৩ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।  বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নতুন বছরের জানুয়ারি মাসের ৫ তারিখে সংসদ অধিদবেশন শুরু হবে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি একটি বক্তৃতা করে এ অধিবেশন উদ্বোধন করবেন।

তিনি জানান, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা। সাংবিধানিক বাধ্যবধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি যে বক্তব্যটি রাখবেন সেটি মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। সেটি অনুমোদন দেওয়া হয়েছে।’

বিনিয়োগবার্তা/এসএএম//