Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 24 Jul 2026 18:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানীসহ দেশের বেশকিছু অঞ্চলে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (২৩ ও ২৪ জুন) ব্যাংকের অনেক শাখা খোলা থাকবে। জেনে নিন শুক্র ও শনিবার কোথায় কোথায় ব্যাংক খোলা থাকবে।

পোশাক শিল্প এলাকার ব্যাংক

পোশাক শিল্পের কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য সংশ্লিষ্ট এলাকায় আগামী শুক্র ও শনিবার (২৩ ও ২৪ জুন) ব্যাংক খোলা থাকবে। যার মধ্যে রয়েছে- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা।

রেমিট্যান্স সংশ্লিষ্ট ব্যাংক

প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে আগামী (২৪ জুন) শনিবার ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

বাণিজ্যিক এলাকা ও জেলা শহরের ব্যাংক

দেশের সকল বাণিজ্যিক এলাকা, জেলা শহর ও বড় শপিংমল এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা শনিবার (২৪ জুন) খোলা থাকবে।

ব্যাংক খোলা থাকার সময়

২৩ জুন শুক্রবার অর্ধদিবস (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত) এবং ২৪ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) ব্যাংক খোলা থাকবে।

(এসএএম/ ২৩ জুন ২০১৭)