Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের অন্যতম স্টেকহোল্ডার ব্রোকারেজ হাউজ, বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড এবং করপোরেট সংস্থার সমন্বয়ে ডিএসই টাওয়ার বাংলাদেশের অন্যতম একটি ফাইনান্সিয়াল হাবে পরিণত হয়েছে৷ বাংলাদেশের এই অন্যতম ফাইনান্সিয়াল হাবে ওয়ান ব্যাংকের কার্যক্রম শুরু এক প্রশংসনীয় উদ্যোগ৷

বুধবার (২৮ ডিসেম্বর) ওয়ান ব্যাংক লিমিটেড ডিএসই টাওয়ারে উপ-শাখার উদ্বোধন করে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ একথা বলেন৷ 

এছাড়াও তিনি ডিএসই’র পক্ষ থেকে ব্যাংকটিকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন৷ এ সময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুনজুরুল আলম চৌধুরীসহ ব্যাংকটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

বিনিয়োগবার্তা/এমআর//