Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 28 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: 'জিরো কোভিড‘ নীতি থেকে সরে এসেছে চীন। এতে করে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে, এমন খবরে গত ৩ সপ্তাহের মধ্যে জ্বালানির দাম সর্বোচ্চে উঠেছে।

এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুড ও ইউএস ক্রুড উভয়ের দামই গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছে। 

এদিন ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৩৮ ডলার হয় এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮০ ডলারে উঠে যায়। উভয় বেঞ্চমার্কই গত ৫ ডিসেম্বরের পর বর্তমানে সর্বোচ্চে রয়েছে। 

ব্রেন্ট ক্রুডের দাম বুধবার (২৮ ডিসেম্বর) ৯ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪২ ডলারের পৌছেছে। আর ইউএস ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬৩ ডলার। 

বিনিয়োগবার্তা/এমআর//