
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো মেট্রোরেল সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এতে রাজধানী ঢাকায় নতুন যুগের সূচনা হলো। আর এই মেট্রোরেল উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রো ট্রেন অপারেটরদের উদ্দেশে একটি বিশেষ চিৎকার দিতে চাই।
এর আগে, বুধবার সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিনিয়োগবার্তা/এমআর//