
নিজস্ব প্রতিবেদক: সারাদেশের পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
পাঁচটি পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।
বাঘা পৌরসভায় মেয়র পদে চার স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত শাহিনুর রহমান পিন্টু, আওয়ামী লীগ (বিদ্রোহী) প্রার্থী আক্কাস আলী, স্বতন্ত্র প্রার্থী জামায়াত ইসলামী উপজেলা শাখার আমির সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি কামাল হোসেন ও ইসরাফিল হোসেন।
বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার জানান, বিরল পৌরসভায় দুই প্রার্থী, মামুনুর রশীদ ও রেজাউল ইসলাম বাদশা, ১০ ডিসেম্বর তাদের মনোনয়ন প্রত্যাহার করায় বিরল উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক পৌরসভার মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বোদা পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত আসনে ৯ জন মহিলা কাউন্সিলর ও ২৯ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনিয়োগবার্তা/এমআর//