Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 29 Dec 2022 10:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস থেকে পণ্য কিনতে ৪২ গ্রাহকের দেওয়া ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২৮ ডিসেম্বর) ৪২ গ্রাহকের পক্ষে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু সাদাত মো. সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যংকের গর্ভনর, বিএফআইউ প্রধান, পুলিশের মহাপরিদর্শক, এসএলএল কমার্স ও সূর্য পের ব্যবস্থাপনা পরিচালক, দালাল প্লাসের চেয়ারম্যান সালেহ উদ্দিন মুরাদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক, পরিচালক আবু জুবায়ের হোসেন রাব্বীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের গ্রাহক মো. আল আমিন ৪২ জন গ্রাহক ২০২১ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য এসব টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন।

আইনজীবী সায়েম আলী পাঠান বলেন, এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন।

বিনিয়োগবার্তা/এমআর//