Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 29 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১-২২ কর বছরে ব্যাংকিং খাতে শীর্ষ করদাতার পুরস্কার অর্জন করেছে।

বুধবার ( ২৮ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খানের কাছে এ পুরস্কার ক্রেস্ট ও ট্যাক্স কার্ড হস্তান্তর করেন। 

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এ সময় উপস্থিত ছিলেন অর্থবিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াছমিন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ মশিউর রহমানসহ অর্থ মন্ত্রণালয়, এনবিআর ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিনিয়োগবার্তা/এমআর//