Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কৃষকের চাহিদা মেটাতে আরো ৬০ হাজার টন টিএসপি ও ইউরিয়া সার কিনবে সরকার। এই দুই ধরনের সার আমদানিতে ৩০৭ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা খরচ হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার ৩০ হাজার টন টিএসপি এবং ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কোর ওসিপি, এসএ থেকে ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকার ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে।

বিনিয়োগবার্তা/এমআর//