Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 30 Dec 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে প্রযুক্তিবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হবে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ। ডিজিটাল ডিভাইসে দক্ষ স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব। 

খেলাধুলা, অর্থনীতি, স্বাস্থ্য শিক্ষা সবকিছুতে আমরা প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাব। এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার উন্নয়নে আটটি বিভাগীয় শহরে বিকেএসপি নির্মাণ করা হবে। সবার জন্য খেলাধুলা। এটাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যেই আমাদের সরকার কাজ করছে। বাংলাদেশকে আমরা আর্থসামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছি।

বিনিয়োগবার্তা/এমআর//