Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 01 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষাকে আরো উন্নত এবং মানসম্মত করতে হবে। নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।

রবিবার (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিশুরা। তাই অভিভাবকদের অনুরোধ করব, আসুন আমরা আমাদের শিশুদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলি।

তিনি আরো বলেন, শিশুর মনোজগতের আবেগকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে শতভাগ নতুন পাঠ্যবই প্রদান করা হচ্ছে।

জাকির হোসেন বলেন, আমাদের সব বই কাগজের অভাবে প্রেস থেকে দিতে পারেনি। আশা করি, আগামী এক মাসের মধ্যে আমরা সব বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারব।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম শিরিন আক্তার, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//