Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,বছরের প্রথমদিন হাতে নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শিক্ষা ক্ষেত্রে সরকারের অন্যতম ‘মাইলফলক’।

রবিবার (১ জানুয়ারি) নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। বছরের প্রথমদিনই একযোগে দেশের সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল। শিক্ষার্থীদেরও লেখাপড়ায় স্মার্ট হতে হবে। শুধু পোশাকে নয়, চিন্তা-চেতনায় স্মার্ট হতে হবে। শিক্ষার্থীরা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। বৈশ্বিক সংকটে অনেক দেশ খাদ্যের যোগান দিতেই হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের দেশের সব শিক্ষার্থীদের কাছে বছরের প্রথম দিনই বিনামূল্যে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। এটা শেখ হাসিনার সরকারের বড় সাফল্য।

এ সময় উপস্থিত ছিলেন- পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//