Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 02 Jan 2023 18:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর অর্থমন্দায় ভুগবে বিশ্বের এক-তৃতীয়াংশ অঞ্চল। রবিবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা দেন এই সতর্কবার্তা।

ব্রিটিশ গণমাধ্যম, সিবিএস চ্যানেলের অনুষ্ঠান ‘ফেস দি ন্যাশন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, গেলো বছর যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের অর্থনীতি ধীরগতির হয়ে পড়ে। যে কারণে ২০২৩ সাল বিশ্ববাসীর জন্য কঠিন হবে।

তিনি আরও বলেন, যেসব দেশে মন্দা হবে না, তারাও অনুভব করবে চরম অর্থনৈতিক সংকটের ধাক্কা। জর্জিয়েভার পূর্বাভাস, চলতি বছরের শুরুটা চীনের জন্য কষ্টকর হবে। কারণ জিরো কোভিড পলিসি প্রত্যাহারের কারণে দেশটিতে বাড়ছে করোনার বিস্তার। 

অন্যান্য দেশ থেকে জারি করা হচ্ছে সতর্কতা-বিধিনিষেধ। যা স্পষ্টভাবে বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে। এরফলে বিনিয়োগকারীরা ভুগবেন সবচেয়ে বেশি।

বিনিয়োগবার্তা/এমআর//