Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 02 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি উন্নয়নের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পৃক্ত আছে। আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। সেগুলো সমাপ্ত হলে নৌপরিবহন মন্ত্রণালয় অন্য উচ্চতায় চলে যাবে।

রবিবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে নববর্ষ ২০২৩ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যেমন গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। আগামী প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে, আমরা তাদের জন্য ভালো কিছু করে দিয়েছি।

তিনি বলেন, দেশকে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। তিনি আমাদের এগিয়ে চলার প্রেরণা। বঙ্গবন্ধুর পর নেতৃত্বের দিক থেকে শেখ হাসিনার মতো আর কেউ নেই। পৃথিবীতে তিনি অন্যতম নেতৃত্বের অধিকারী। তার অনুপ্রেরণা নিয়ে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। এর আগে নববর্ষ ২০২৩ উপলক্ষে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব।

পরে মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিনিয়োগবার্তা/এমআর//