Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 02 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে।

দেশের উন্নয়ন অগ্রগতির জন্য, স্মার্ট বাংলাদেশ গড়তে মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত শতভাগ লোকের প্রয়োজন। তাই বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার পাঠ্যবই বিতরণ অব্যাহত রেখেছে। 

রবিবার (১ জানুয়ারি) মৌলভীবাজারের বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১ তলা নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ‘বই বিতরণ ও শিশু বরণ উৎসব ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে এবং মানসম্মত শিক্ষা প্রদান করেন সরকার এজন্য তাদের বেতন ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। শিক্ষকদের যুগের চাহিদা অনুযায়ী প্রতিযোগিতা মূলকভাবে শিক্ষা প্রদান করতে হবে।

মন্ত্রী বলেন, নতুন বিদ্যালয় ভবনগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বিশেষ সিড়ির ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক আধুনিক ওয়াশব্লক নির্মাণ করা হচ্ছে। 

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//