Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 03 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক ট্রেনিং অ‌্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৩তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ইন্টার্নশিপ প্রোগ্রামটি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। 

আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া এবং আনোয়ার হোসেন। 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ এ ইন্টার্নশিপ কোর্সে অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/এমআর//