Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 04 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পাওয়ার গ্রিড অব বাংলাদেশ (পিজিসিবি) কর্তৃক নবনির্মিত রহনপুর (চাঁপাইনবাবগঞ্জ)-বগুড়া ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিজিসিবি। 

প্রায় ১০৫ কিলোমিটার দীর্ঘ ডাবল সার্কিটের এই সঞ্চালন লাইন গত ৩০ ডিসেম্বর ৪০০ কেভি ভোল্টেজ দিয়ে চালু করা হয়। চালুর পর থেকে লাইনটি বিদ্যুতায়িত রয়েছে। 

রাজশাহী ও রংপুরসহ রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এই লাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

জাতীয় গ্রিডে ৪০০ কেভি ক্ষমতার এই নতুন সঞ্চালন লাইন যুক্ত হওয়ায় গ্রিডের নির্ভরযোগ্যতা আরও বাড়বে।

বিনিয়োগবার্তা/এমআর//