Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 03 Jan 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় উৎপাদন ও ব্যাবসায়ী পর্যায়ে সয়াবিন ও পাম তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের মেয়াদ বেড়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত এর সময় ছিল। এটি এখন ৪ মাস বাড়িয়ে এ বছরের ৩০ এপ্রিল পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাষ্ট্রপতির আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা ১ এর প্রদত্ত ক্ষমতাবলে ২০২২ সালের মার্চ মাসের এসআরও সংশোধন করে এই মেয়াদ বাড়ানো হয়েছে।

সয়াবিন ও পাম তেলের উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট চালু ছিল। এর আগে ২০২২ সালের ১৪ মার্চ সয়াবিন ও পাম তেলের উপর ভ্যাট প্রত্যাহার করে গেজেট প্রকাশ করে এনবিআর।

বিনিয়োগবার্তা/এসএএম//