Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 05 Jan 2023 06:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মিয়ানমারের স্বাধীনতা দিবসে হাজার ১২ জন বন্দিকে ক্ষমা করে মুক্তি দেয়া সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক সরকার স্থানীয় সময় বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভিতে দেয়া ভাষণে জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং তথ্য জানান ভাষণে জান্তা প্রধান মিয়ানমারকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য কয়েকটি দেশের প্রশংসা করেছেন খবর: রয়টার্স

গণমাধ্যমটি বলছে, মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, কয়েকটি আন্তর্জাতিক আঞ্চলিক দেশ এবং সংস্থা ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাতে চাই তাদের প্রতি যারা সব চাপ, সমালোচনা আক্রমণের মধ্যেও আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সহযোগিতা করেছেন তিনি বলেছেন, আমরা চীন, ভারত, থাইল্যান্ড, লাওস বাংলাদেশের মতো প্রতিবেশীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি আমরা সীমান্ত স্থিতিশীলতা উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করব

ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার দিবসটিতে প্রতি বছর মিয়ানমার সরকার কিছু বন্দিকে মুক্তি দিয়ে থাকে এবার হাজার ১২জনকে মুক্তি দেওয়া হবে তবে মুক্তি পাওয়াদের মধ্যে রাজনৈতিক বন্দিরা থাকবেন কিনা তা স্পষ্ট নয়

বিনিয়োগবার্তা/এসএএম//