Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 05 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ফের অসুস্থ সোনিয়া গান্ধী। বুধবার (০৪ জানুযারি) তাকে ভর্তি করা হয়েছে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে।

তাকে হাসপাতালে নিয়ে যান প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। হাসপাতাল সূত্রে খবর, সোনিয়ার শ্বাসনালিতে সংক্রমণ রয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) থেকে অসুস্থ বোধ করছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সেই কারণেই উত্তরপ্রদেশ  ‘ভারত জোড়ো যাত্রা’ ছেড়ে মায়ের কাছে ফিরে আসেন রাহুল ও প্রিয়াঙ্কা।

হাসপাতালের চিকিৎসক অজয় স্বরূপ এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধীকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেস্ট মেডিসিন বিভাগে ডা অরূপ বসু ও তার টিমের নজরদারিতে তিনি রয়েছেন। শ্বাসনালিতে একটি ভাইরাল সংক্রমণের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন সোনিয়া।

এর আগে পরপর দু’বার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় সোনিয়াকে। যদিও তার অন্য সমস্যাও রয়েছে। গত বছর করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করাতে সোনিয়া গান্ধী বিদেশ যান। ফলে তাকে নিয়ে উদ্বেগ বাড়ছে কংগ্রেসে। তার সুস্থতা কামনা করে একের পর এক টুইট করছেন কংগ্রেস নেতারা।

বিনিয়োগবার্তা/এসএল//