Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 05 Jan 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তার দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় ও  দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, বাংলাদেশের শুরু থেকেই ফিলিস্তিন এ দেশের সরকার ও জনগণের সহায়তা পেয়ে আসছে। আমি ৭ বছর বাংলাদেশে আছি। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ভালবাসা দেখে আমি অভিভূত। আমরা বিপুল পরিমাণে অর্থ-সহায়তা পেয়েছি এবং এটি অব্যাহত রয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//