Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পুলিশ সদস্যদের সহধর্মিণীরা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাধ্যমে তারা সমাজের জন্য কল্যাণমূলক নানা কাজও করেন। তারাই স্বামীদের সহযোগিতা করেন, শক্তি-সাহস ও অনুপ্রেরণা দেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৩ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি উন্নয়নে সহযোগিতা করছে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় প্রেরণা হিসেবে কাজ করেন তাদের সহধর্মিণীরা। পুনাক সদস্যরা সেই অনুপ্রেরণার কাজটি করছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সব জায়গায় এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রায় শান্তি-শৃঙ্খলায় কাজ করছে পুনাক সদস্যদের পরিবারের মানুষ। মানুষের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা সেটি তার ঘর। ঘরে শান্তি ও অনুপ্রেরণা থাকলেই বাইরের কাজে সাফল্য আসে। বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়ার পেছনে পুলিশ সদস্যদেরও অবদান রয়েছে।

ডা. দীপু মনি বলেন, পুনাক নানা ধরনের সামাজিক কাজ করছে। জনসচেতনতার জন্য কাজ করছে। পাশাপাশি বিভিন্ন পণ্য উৎপাদন করছে। এতে অনেকের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস লুৎফুল তাহমিনা খান, পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, সহ-সভাপতি মুনমুন আহসান, শারমিন আক্তার খান, মাহমুদা দিদার, দিলরুবা খুরশীদ প্রমুখ।

বিনিয়োগবার্তা/এমআর//