
নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’জ ব্যাজ) পেয়েছেন ৪৫৮ জন পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৩ এ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪৫৮ জনকে তৃতীয় মর্যাদাপূর্ণ এই ব্যাজ পরানো হয়েছে।
মঙ্গলবার পুলিশ সপ্তাহ-২০২৩ শুরুর দিন সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।
বিনিয়োগবার্তা/এমআর//